অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে চাকরির দারুণ সুযোগ!




নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৪ জুলাই থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬১ হাজার ৬ শত টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) 


পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট


পদসংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, তবে ন্যূনতম সিজিপিএ ৩.৬০ থাকতে হবে।


অন্যান্য যোগ্যতা: স্ট্যাটিস্টিক্যাল ও ইকোনমেট্রিক্যাল অ্যানালাইসিসের জন্য এক্সেল, এসটিএটিএ, আর, পাইথন, ইভিউজ, টাবলিউ, পাওয়ারবিআই সফটওয়্যারের কাজ জানতে হবে।


অভিজ্ঞতা: প্রয়োজন নেই


চাকরির ধরন: ফুলটাইম


কর্মক্ষেত্র: অফিসে


প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)


বয়সসীমা: উল্লেখ নেই


কর্মস্থল: দেশের যেকোনো স্থানে


বেতন: ৬১,৬০০ টাকা (মাসিক)


অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে



আবেদনের শেষ সময়: ১৩ জুলাই ২০২৪


Post a Comment

Previous Post Next Post