ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নিয়োগ, স্নাতক পাসে আবেদন




বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অলটারনেট ব্যাংকিং চ্যানেলস বিভাগ ‘অফিসার/কল সেন্টার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসার/কল সেন্টার পদে ব্যাংকটি কতজনকে নিয়োগ দেবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। এ পদে আবেদনের বয়সসীমাও নেই।


শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।


অন্যান্য যোগ্যতা: সক্রিয়, সমস্যা সমাধানে সক্ষম, ইতিবাচক মনোভাব, গ্রাহককেন্দ্রিক মানসিকতা, উপস্থাপনায় ভালো কমান্ড, রোস্টারের অধীনে দলে কাজ করার ক্ষমতা ছাড়াও কম্পিউটারে এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।


বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে।


যেভাবে আবেদন: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


Post a Comment

Previous Post Next Post