আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৩৭ হাজার, লাগবে না অভিজ্ঞতা

IFIC Job Circular
 


বেসরকারি আইএফআইসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)

গ্রেড: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।


বয়স: ২৫ জুন ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন–ভাতা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৩৭,৭০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৬,২০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।


আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইএফআইসি ব্যাংকের ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।


আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৪।



Post a Comment

Previous Post Next Post